নিজেদের কর্মদক্ষতা কীভাবে উন্নত করতে হবে আপনি যদি তা পরিষ্কারভাবে বুঝে না থাকেন তবে দয়া করে নীচে আপনার দুর্বল সূচকগুলোতে ক্লিক করুন:
পূর্বশর্ত
কর্মদক্ষতা সূচক
পূর্বশর্ত
১.১ প্রতিবছর মিটিং/সভার সংখ্যা
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান নিয়মিত সভার আয়োজন করেন (বছরে ১২ টি)।
- উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি সভার নোটিশ এবং সভার কার্যবিবরণী প্রস্তুত করেন।
- উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি সভার নোটিশ ও কার্যবিবরণী নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
১.২ অংশগ্রহণকারীর সংখ্যা
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান নিয়মিত সভায় যোগদানের জন্য সদস্যদের উৎসাহিত করেন।
- উপজেলা চেয়ারম্যান সভায় সকল প্রাসঙ্গিক বিষয় যেমন এনবিডি কার্যক্রম, উপজেলা কমিটির কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম আলোচনা করেন।
- উপজেলা পরিষদ চেয়ারম্যান সভায় সদস্যদেরকে মতামত প্রকাশের জন্য সুযোগ প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার এক সপ্তাহ আগে সভার নোটিশ বিতরণের পদক্ষেপ নেন।
- সভা সদস্যদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধি না হলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সভার নোটিশ ছাড়াও ফোনের মাধ্যমে সদস্যদেরকে সভার বিষয়ে জানান।
|
|
উপরে যান
২.১ গঠিত উপজেলা কমিটির সংখ্যা
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা পরিষদ চেয়ারম্যান ১৭ টি উপজেলা কমিটি গঠনের উদ্যোগ নেবেন এবং উপজেলা পরিষদ সভায় তা অনুমোদন করেন।
- উপজেলা নির্বাহী অফিসার সভার কার্যবিবরনী সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
২.২ প্রতিবছর উপজেলা কমিটি সভা সংঘটনের পরিমাণ
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা কমিটির চেয়ারম্যানবৃন্দ: উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিয়মিত সভার আয়োজন করেন (বছরে প্রতি কমিটির ৬ বার)।
- উপজেলা কমিটি সদস্য-সচিবগণ: হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাগন সভার নোটিশ প্রদান করেন এবং কার্যবিবরণী প্রস্তুত করেন।
- উপজেলা চেয়ারম্যান নিয়মিত সভা আয়োজনের জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সদস্য-সচিবকে উৎসাহিত করেন।
- উপজেলা চেয়ারম্যান পরিষদের সভায় উপজেলা কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করার উদ্যোগ গ্রহন করেন।
- উপজেলা নির্বাহী অফিসার সদস্য-সচিবদের কাছ থেকে সভার নোটিশ এবং কার্যবিবরনী সংগ্রহ করেন।
- উপজেলা নির্বাহী অফিসার সভার নোটিশ এবং কার্যবিবরনী নির্দিষ্ট ডকুমেন্ট ফাইলে সংরক্ষন করেন।
|
|
উপরে যান
৩.১ নির্ধারিত টেমপ্লেট এ প্রয়োগ
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা নির্বাহী অফিসার নির্ধারিত টেমপ্লেট (এ, বি, সি এবং ডি ফরম্যাট) ব্যবহার করে বাজেট পরিকল্পনা প্রস্তুত করেন।
- উপজেলা চেয়ারম্যান নির্ধারিত নমুনা ব্যবহার করে বাজেট প্রণয়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন।
- উপজেলা চেয়ারম্যান নির্ধারিত নমুনা ব্যবহার করে বাজেট প্রণয়নের উপর হস্তান্তরিত বিভাগগুলোর কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করেন।
- উপজেলা নির্বাহী অফিসার বাজেট সংশ্লিষ্ট নথিপত্র উপজেলা পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
৩.২ বার্ষিক বা পঞ্চবার্ষিক উন্নয়ন পরকিল্পনার প্রাপ্যতা
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা পরিষদের চেয়ারম্যান পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহন করেন। এই উন্নয়ন পরিকল্পনা উপজেলা পরিষদে অনুমোদিত হতে হবে।
- উপজেলা নির্বাহী অফিসার পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন কাজের নেতৃত্ব দিবেন এবং তা অনুমোদনের পর প্রিন্ট করে বই তেরী করেন।
- উপজেলা চেয়ারম্যান অর্থবছরের শুরুতে (জুলাই) বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের এবং উপজেলা পরিষদে অনুমোদনের উদ্যোগ গ্রহন করেন।
- উপজেলা নির্বাহী অফিসার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন কাজের নেতৃত্ব দিবেন এবং তা অনুমোদনের পর প্রিন্ট করে বই তেরী করেন।
- উপজেলা পরিষদের চেয়ারম্যান বার্ষিক এবং পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়তার জন্য মাঝে মাঝে হস্তান্তরিত বিভাগসমূহকে নির্দেশনা প্রদান করেন।
|
|
উপরে যান
৪.১ এডিপি প্রতিবেদন পাঠানো সংক্রান্ত চিঠির প্রাপ্যতা
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা পরিষদ চেয়ারম্যান অর্থবছরের শেষে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন প্রণয়নের উদ্যোগ গ্রহন করেন এবং প্রতিবেদনটি উপজেলা পরিষদে অনুমোদিত হলে তা চূড়ান্ত হবে।
- উপজেলা নির্বাহী অফিসার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন প্রণয়ন কাজের নেতৃত্ব প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ কার্যালয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন রাখার জন্য একটি ডকুমেন্ট ফাইল প্রস্তুত করেন।
|
|
উপরে যান
৪.২ প্রস্তুতকৃত বার্ষিক বা পঞ্চবার্ষিক উন্নয়ন পরকিল্পনার প্রাপ্যতা
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ কর্তৃক অনুমোদনের পর বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেন।
- উপজেলা নির্বাহী অফিসার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন প্রেরণের সংশ্লিষ্ট পত্র (চিঠি) সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
কর্মদক্ষতা সূচক
১.১ কমিটির মিটিং যথাযথভাবে আয়োজন করা হয় এবং তা রেকর্ড করা হয়
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা কমিটির সভাপতি / উপজেলা ভাইস চেয়ারম্যান বছরে প্রতিটি কমিটির ৬ টি করে সভার আয়োজন করেন।
- উপজেলা কমিটির সদস্য সচিব / এনবিডি অফিসার প্রতিটি সভার নোটিশ এবং সভার কার্যবিবরণী প্রস্তুত করেন।
- উপজেলা চেয়ারম্যান উপজেলা কমিটির সভাপতি ও সদস্য সচিবকে নিয়মিত সভা আয়োজনের জন্য উৎসাহিত করেন।
- উপজেলা চেয়ারম্যান পরিষদের সভায় উপজেলা কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করার উদ্যোগ গ্রহন করেন।
- উপজেলা চেয়ারম্যান পরিষদের সভার মাধ্যমে উপজেলা কমিটি গুলোর সভা অনুষ্ঠিত হয় কিনা তা পর্যবেক্ষন করেন।
- উপজেলা নির্বাহী অফিসার কমিটির সদস্য সচিবদের নিকট থেকে সভার নোটিশ ও কার্যবিবরনী সংগ্রহ করেন।
- উপজেলা পরিষদের কার্যপত্র তৈরীর সময় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কমিটি সভার কার্যবিবরণীর তথ্য ব্যবহার করেন।
- উপজেলা নির্বাহী অফিসার কমিটি সভার নোটিশ ও কার্যবিবরনী উপজেলায় নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
১.২ এনবিডি কর্মকর্তাগণ সংশ্লিষ্ট সভাগুলোতে উপস্থিত থাকেন
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান করেন।
- হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের সভায় উপস্থিতি নিশ্চিত করার জন্য উপজেলা চেয়ারম্যান কমিটির সদস্য সচিবদের সাথে ফোনে যোগাযোগ করেন।
- উপজেলা চেয়ারম্যান হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদেরকে উপজেলা কমিটির সভার কার্যবিবরনীর উপর ভিত্তি করে উপজেলা পরিষদের সভায় রিপোর্ট করার আহবান করেন।
- উপজেলা কমিটি চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলোচনা শুরু করবেন এবং সংশ্লিষ্ট হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদেরকে তাদের বক্তব্য এবং প্রস্তাবনা তুলে ধরার সুযোগ প্রদান করেন।
- উপজেলা কমিটির সদস্য সচিবগণ / হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাগণ সভার নোটিশ ও কার্যবিবরণী প্রস্তুত করেন।
- উপজেলা নির্বাহী অফিসার সদস্য সচিবগণের কাছ থেকে সভার কার্যবিবরণী ও হাজিরার তালিকা সংগ্রহ করেন।
- উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি কমিটির কার্যবিবরণীর জন্য আলাদা ফাইল উপজেলা অফিসে সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
১.৩ প্রকল্প নির্বাচন কমিটি (পিএসসি) গঠন করা হয়েছে এবং কার্যক্রম চলছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান বছরের শুরুতে প্রকল্প বাছাই কমিটির সভায় প্রকল্প প্রস্তাবনা বাছাই করেন।
- উপজেলা প্রকৌশলী প্রকল্প বাছাই কমিটি সভায় কার্যবিবরণী প্রস্তুত করে তালিকা সহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট পেশ করেন।
- উপজেলা নির্বাহী অফিসার প্রকল্প বাছাই কমিটির রেজুলেশন ও অগ্রাধিকার তালিকা সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
১.৪ ইউনিয়ন পরিষদ, ইউডিসিসি, স্ট্যান্ডিং কমিটি এবং এনবিডি থেকে উন্নয়ন প্রস্তাবনা দাখিল করা হয়েছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতকালে যাতে করে ইউনিয়ন পরিষদ, ইউডিসিসি, উপজেলা কমিটি, এনবিডি থেকে প্রকল্প প্রস্তাবনা আসে তা উৎসাহিত করা।
- উপজেলা চেয়ারম্যান ইউপি/এনবিডি/ইউডি সিসি উপজেলা কমিটি থেকে প্রাপ্ত প্রস্তাবনাকে অগ্রাধিকার দিবেন।
- উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে উন্নয়ন প্রকল্প জমাদানের বিষয়ে অবহিত করবেন।
- উপজেলা নির্বাহী অফিসার দাখিলকৃত সকল প্রস্তাবনা অফিসে নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করবেন।
|
|
উপরে যান
২.১ উপজেলা পরিষদ আইন অনুসরণ করে বার্ষিক বাজেট প্রণয়ন এবং অনুমোদন করা হয়েছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান অর্থবছর শুরুর পূর্বেই বাজেট তৈরী করবেন এবং উপজেলা পরিষদের অনুমোদন করিয়ে নিবেন।
- উপজেলা নির্বাহী অফিসার ৩১ শে মের মধ্যে বার্ষিক বাজেট প্রস্তুতিতে নেতৃত্ব প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার অনুমোদিত বাজেট সহ পরিষদের সভার কার্যবিবরণী অফিসে সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
২.২ সম্পদ বিবরনী (অ্যাসেট রেজিস্টার) সঠিকভাবে সংরক্ষণ এবং হালনাগাদ করা হয়
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান অ্যাসেট রেজিষ্টার প্রস্তুত ও হালনাগাদ রাখার বিষয়ে উদ্যোগ গ্রহন করবেন।
- উপজেলা চেয়ারম্যান পরিষদের মাসিক সভায় অ্যাসেট রেজিষ্টার বিষয়ে আলোচনা করেন এবং সেটা নিয়মিতভাবে হালনাগাদের জন্য হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগনকে নির্দেশনা প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার সম্পদ বিবরনী হালনাগাদ করার ব্যাপারে নেতৃত্ব প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ কার্যালয়ে সম্পদ বিবরনী সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
২.৩ সময়মত বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান বার্ষিক হিসাব বিবরণী তৈরীর এবং তা তৈরীর পর পরিষদ সভায় অনুমোদনের উদ্যোগ গ্রহন করেন।
- উপজেলা নির্বাহী অফিসার ৩১ শে ডিসেম্বরের মধ্যে বার্ষিক হিসাব বিবরণী তৈরীর ব্যাপারে নেতৃত্ব প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার হিসাব বিবরণীর কপি অফিসে সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
২.৪ প্রাথমিক বাজেট এবং প্রকৃত খরচ এর মধ্যে যে পার্থক্য থাকে তা পরিমাপ করা হয়
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা নির্বাহী অফিসার বাজেট তৈরীর পূর্বে সতর্কতার সাথে বার্ষিক আয়-ব্যয়ের সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করবেন।
|
|
উপরে যান
৩.১ অগ্রাধকিার ভিত্তিতে প্রকল্পের তালকিাসহ পঞ্চবার্ষিক উন্নয়ন পরকিল্পনা প্রণয়ন করা হয়েছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচীপত্র প্রস্তুতিতে ইউনিয়ন ওয়ারী এবং সেক্টর ওয়ারী প্রকল্পসমূহকে অগ্রাধিকার প্রদানের বিষয়টি বিবেচনা করেন।
- উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেন যাতে পঞ্চবার্ষিক পরিকল্পনায় ইউনিয়ন ভিত্তিক ও সেক্টর ভিত্তিক অগ্রাধিকার প্রকল্পসমূহ স্থান পায়।
|
|
উপরে যান
৩.২ ২০১৪ সালে প্রণীত উপজলো পরিষদ উন্নয়ন তহবিল ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে উন্নয়ন তহবিল ব্যবহার করা হয়েছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- বিভিন্ন খাতের প্রকল্পের জন্য এডিপি তহবিল বরাদ্দের বিষয়টি উপজেলা চেয়ারম্যান বিবেচনা করেন।
- উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেন যাতে করে কমপক্ষে ৮ টি খাতের প্রকল্পে এডিপি বরাদ্দ হয়।
|
|
উপরে যান
৩.৩ উন্নয়ন প্রকল্প এলাকাগুলো উপজেলা কর্মকর্তাগণের দ্বারা ভিজিট করা হয়েছে।
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রকল্প পরিদর্শন ও প্রতিবেদন দাখিলে উৎসাহিত করবেন।
- উপজেলা নির্বাহী অফিসার উপজেলার মাসিক সভায় চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের উৎসাহিত করবেন।
- উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় চলমান প্রকল্প নিয়ে উপজেলা কমিটি সভায় আলোচনা করেন।
- উপজেলা নির্বাহী অফিসার প্রদর্শিত প্রতিবেদনগুলো নির্দিষ্ট ফাইলে সংরক্ষণের উদ্যোগ নেবেন।
|
|
উপরে যান
৩.৪ উপজেলা প্রকল্প প্রস্তাবনাসমূহ সংশ্লিষ্ট প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে এবং স্থায়ী কমিটি ও উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের প্রাক্কালে সংশ্লিষ্ট হস্তান্তরিত বিভাগসমূহ, উপজেলা কমিটি এবং ইউনিয়ন পরিষদ সমন্বয় কমিটি’র সমন্বয়ে প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করেন।
- প্রকল্প বাস্তবায়ন কমিটি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের শুরুতে সংগৃহীত প্রকল্প প্রস্তাবনা থেকে প্রকল্প নির্বাচন করে।
- সংগৃহীত প্রকল্প প্রস্তাবনাগুলো থেকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির পদক্ষেপ নেবে।
- প্রকল্প প্রস্তাবনা থেকে প্রকল্প নির্বাচনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেন।
|
|
উপরে যান
৪.১ প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন উন্নয়ন এবং সমন্বয় কমিটি গঠন করা হয়েছেে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ বছরে ৬ টি ইউডিসিসি সভা আয়োজন করেন এবং সভার কার্যবিবরণী ইউএনও’র অফিসে প্রেরণ করেন।
- উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়মিতভাবে ইউডিসিসি সভা আয়োজন ও তার কার্যবিবরণী ইউএনও’র কার্যালয়ে পাঠাতে উৎসাহিত করেন।
- উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের সভায় ইউডিসিসি’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
- উপজেলা চেয়ারম্যান ইউডিসিসি এর অনুমোদনের পর প্রকল্প প্রস্তাবনা জমা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার ইউডিসিসি সভার কার্যবিবরণী আলাদা আলাদাভাবে সংরক্ষণ করেন।
|
|
উপরে যান
৪.২ নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে বার্ষিক বাজেট এবং এডিপি উন্মুক্ত করা হয়েছে যাতে জনগণ এটা দেখতে পারে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নোটিশ বোর্ডে প্রদর্শন করার ব্যাপারে ইউএনও এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
- উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করবেন যে বার্ষিক পরিকল্পনা ও নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে সারা বছর ধরে প্রদর্শন করা হচ্ছে।
|
|
উপরে যান
৪.৩ তথ্য সংক্রান্ত ফোকাল পয়েন্ট নির্বাচন করা হয়েছে এবং এটি জনসাধারণকে জানানো হয়েছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান তথ্য সংক্রান্ত ফোকাল পয়েন্ট নিয়োগের ব্যাপারে এবং উপজেলা পরিষদের অনুমোদনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন।
- উপজেলা নির্বাহী অফিসার তথ্য ফোকাল পয়েন্ট নির্ধারণের বিষয়টি; তার নাম, পদবী ওয়েব সাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জনগণকে জানাবেন।
|
|
উপরে যান
৪.৪ নাগরিক সনদ বা সিটিজেন চার্টার প্রকাশ করা হয়েছে
| কার্যকর কার্যক্রম/ পদক্ষেপ | মন্তব্য |
- উপজেলা চেয়ারম্যান নাগরিক সনদ (সিটিজেন চার্টার) প্রস্তুতির উদ্যোগ নেবেন।
- উপজেলা চেয়ারম্যান বিদ্যমান নাগরিক সনদের উপর আলোচনা এবং প্রতিবছর সেটা হালনাগাদ করার পদক্ষেপ নিবেন।
- উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করবেন যেন নাগরিক সনদের তথ্য প্রতিবছর হালনাগাদ করা হয়।
- উপজেলা নির্বাহী অফিসার নাগরিক সনদ হালনাগাদ করা সংক্রান্ত তথ্য ও সভার কার্যবিবরণী ফাইলে সংরক্ষণ করবেন।
|
|
উপরে যান